শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

গাজায় ইসরায়েলি বিমান হামলা

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৯১ Time View

খাদের আদনান নামের এক ফিলিস্তিনি বন্দির মৃত্যুকে কেন্দ্র করে হামাসের হামলার পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২ মে) রাতে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে, ইসরায়েলের কারাগারে ৮৭ দিনের অনশনের পর খাদের আদনান নামে ওই ফিলিস্তিনির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে শাস্তি দাবি করেন।

এদিকে আদনানের মৃত্যুর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে সশস্ত্র সংগঠন হামাস। এরপরই গাজার অন্তত দু’টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোঁড়া হয়েছে। এর মধ্যে দুটি গিয়ে পড়ে দক্ষিণের শহর সেরতে। রকেটের হামলায় শহরটিতে অন্তত তিনজন আহত হন।

এর আগে, মঙ্গলবার দিনের বেলায় গাজার বিভিন্ন জায়গায় কামান হামলা চালায় ইসরায়েল। এরপর রাতের বেলা বিমান হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category