বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই-বোন ও পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। এক্সে দেওয়া পোস্টে এরদোয়ান আরও বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাই। তুরস্ক আগেও যেমন গাজার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ও গাজাকে তার নিজের পায়ে দাঁড়াবে সব ধরনের সহায়তা করবে।এরদোয়ান গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, আমরা ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় বীরত্বপূর্ণ গাজার জনগণকে স্যালুট জানাই।

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।যুদ্ধবিরতির ঘোষণায় গাজাবাসীর সঙ্গে সঙ্গে খুবই উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি ও তিউনিসিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এ চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন। এরই মধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category