শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

গভীর রাতে শাহরুখের বাড়ির প্রাচীর টপকে আটক দুই তরুণ

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩২৩ Time View

বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়ি মান্নাতের দেয়াল টপকে প্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

এক পুলিশ কর্মকর্তা জানান, ১৯-২০ বছর বয়সী দুই যুবক মান্নাতে প্রবেশের সময় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে। পরে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই যুবক শাহরুখ খানের ভক্ত। শাহরুখকে দেখার জন্য তারা তার বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল।

পুলিশ জানায়, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কেন তারা শাহরুখ খানের বাড়িতে ঢুকেছিল?

সূত্রের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গভীর রাতে মান্নাতের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক। পরে তারা চুপচাপ বসে থাকে। কিন্তু বেশিক্ষণ  চুপ করে বসে থাকতে পারেনি। কারণ সিসিটিভিতে ধরা পড়ে।

সূত্র: জি-২৪ ঘণ্টা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category