শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে: ইব্রাহিম রাইসি

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০০ Time View

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে।  আর তাদের মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।

বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাইসি।

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল-কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category