শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ক্লাব ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় বলেছেন এডেন হ্যাজার্ড। এবার ক্লাব ফুটবলকেও একই কথা জানিয়ে দিলেন বেলজিয়ামের সাবেক এ তারকা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাব ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

এ ঘোষণায় ৩২ বছরের হ্যাজার্ডের ১৬ বছরের ক্যারিয়ারের অবসান হলো। ক্যারিয়ারে লিল ও চেলসিতে সফল ছিলেন হ্যাজার্ড। তবে রিয়াল মাদ্রিদে তার সময়টা ভালো কাটেনি।

অবসরের ঘোষণায় ইনস্টাগ্রামে হ্যাজার্ড লিখেছেন, ‘নিজের অবস্থা বিবেচনা করতে হবে এবং সঠিক সময়ে থেমে যেতে হবে। ক্যারিয়ার শুরুর ১৬ বছর এবং সাতশ’র বেশি ম্যাচ খেলার পর আমি পেশাদার ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক অনেক ম্যাচ খেলেছি, বিশ্বের অনেক দেশে খেলার সুযোগ হয়েছে আমার।’

হ্যাজার্ড আরও লিখেছেন, আমার ক্যারিয়ারে অনেক ভালো কোচ, ম্যানেজার এবং সতীর্থ পেয়েছি। যে কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সবাইকে ধন্যবাদ। ফুটবল মাঠে চমৎকার সময় পার করায় সহযোগিতার জন্য আমার পরিবারের সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভক্তদেরও ধন্যবাদ। যাহোক দ্রুতই মাঠের বাইরের কর্মকাণ্ডে আবার দেখা হবে।’

হ্যাজার্ড তার দীর্ঘ ক্যারিয়ারে চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটো করে লিগ শিরোপা জয় করেছেন। এছাড়া লিলের হয়ে একবার জিতেছেন। ২০১৪-১৫ মৌসুমে তিনি পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category