শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ক্রিকেট নিয়ে শর্টফিল্মে প্রশংসিত ওমর সানী

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা। মনের মতো কোনো গল্প পেলে কাজ করেন তিনি।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে নির্মিত হয়েছে শর্টফিল্ম। তাতে দেখা গিয়েছে ওমর সানীকে। শর্টফিল্মটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লি- এর প্রযোজনায় নির্মিত এর গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়ে।যেখানে একদল শ্রমিক কাজ করেন গ্যারেজে। এই সব বাংলাদেশি শ্রমিকদের ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এ ভিডিও চিত্রে।

৭ অক্টোবর শর্টফিল্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। দুদিনে ৩৩ লাখের বেশি ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিচ্ছেন শর্টফিল্মটি। এতে ওমর সানীর পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category