শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

রিজার্ভ ডে’তে নেমে ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের কাছে পাত্তাই পাননি পাকিস্তানের বোলাররা। এই দুই ব্যাটারের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৭ রানের।

কলম্বোতে ভারত-পাকিস্তানের ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়িয়েছে। রিজার্ভ ডে’তে নেমে আগের দিনের মতো পাকিস্তানের বোলারদের উপর ডমিন্যান্ট করেছে ভারতের ব্যাটসম্যানরা। প্রথম দিনে রোহিত এবং গিলের অর্ধশতকের পর, রিজার্ভ ডে’তে শতক পেয়েছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। কোহলি এদিন ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ৪৭তম শতকও পেয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকার ৪৯ শতক নিয়ে সবার উপরে আছেন। আর তিনটি শতক করলেই শচীনকে ছাড়িয়ে যাবেন কোহলি। এদিকে লোকেশ রাহুলও শতক করেছেন মাত্র ১০০ বলে। শেষ পর্যন্ত রাহুল ১১১ এবং কোহলি ১২২ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে এদিন কেউই ভালো বোলিং করতে পারেননি। তার উপর সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে রিজার্ভ ডে’তে মাঠে নামতে পারেননি পেসার হারিস রউফ। আগের দিন ৫ ওভার বল করে ২৭ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। প্রথম দিনে একটি করে উইকেট পেয়েছিলেন শাহিন আফ্রিদি এবং সাদাব খান।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) ২৪.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তেও ম্যাচ মাঠে গড়িয়েছে নির্ধারিত সময় থেকে পিছিয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পর। আগের দিন ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছিল ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category