মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কোহলির ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বাবর, বলছেন কামরান

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ওয়ানডে ক্রিকেটে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি (৪৯) ছিল শচীন টেন্ডুলকারের। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন স্বদেশী বিরাট কোহলি। বিরাটের ওয়ানডে সেঞ্চুরিরসংখ্যা এখন ৫০টি। তার এই রেকর্ড পাকিস্তানের বাবর আজম ভাঙতে পারবেন বলে মনে করেন কামরান আকমল।

এআরআই নিউজকে কামরান বলেন, ‘টপঅর্ডারের তিনে নামা ব্যাটাররাই কেবল পারবে কোহলির রেকর্ড ভাঙতে। বাবর তিনে ব্যাট করে। ও ৫০ সেঞ্চুরি করতে পারবে। ভারতের শুভমান গিলও টপঅর্ডারে ব্যাট করে। সেও পারবে কোহলির রেকর্ড ভাঙতে।’


ওয়ানডে ক্রিকেটে বিরাট ৫০টি সেঞ্চুরি করেছেন ২৯১ ম্যাচে। বাবর ১১৭ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১৯টি সেঞ্চুরি। ১১৭ ম্যাচে তার রান ৫ হাজার ৭২৯, যার গড় ৫৬.৭২ ও স্ট্রাইকরেট ৮৮.৭৫। কোহলি ১৩ হাজার ৭৯৪ রান করেছেন ৫৮.৬৯ গড় ও ৯৩.৬২ স্ট্রাইকরেটে।

অন্যদিকে গিল এখন পর্যন্ত ৪৩ ম্যাচে করেছেন ৬ সেঞ্চুরি। ২ হাজার ২৬৭ রান করার পথে তার গড় ও  স্ট্রাইকরেট যথাক্রমে ৬২.৯৭ ও ১০৩.৬১।
তিন ফরম্যাটের মধ্যে কোহলি টেস্ট ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন যথাক্রমে ২৯ ও ১টি। বাবরের ক্ষেত্রে সংখ্যা দুটি ৯ ও ৩। গিল টেস্টে ২টি ও টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category