শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কোরআন পোড়ানো ব্যক্তির রেসিডেন্সি পারমিট বাতিল করবে সুইডেন

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

স্টকহোমে সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনার সাথে সম্পৃক্ত ইরাকি অভিবাসীর রেসিডেন্সি পারমিট পুনঃবিবেচনা করতে যাচ্ছে সুইডেনের অভিবাসন কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে তারা এই ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইরাকি ওই লোক চলতি মাসে ইরাকের দূতাবাসের সামনে কোরআন অবমাননা করে এবং গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ায়।

সুইডিশ অভিবাসী সংস্থা জানায়, তারা ওই লোকের অভিবাসন মর্যাদা নতুন করে যাচাই করছে।
সুইডিশ বার্তা সংস্থা টিটি জানায়, ওই লোকের সুইডেনে সাময়িক রেসিডেন্সি পারমিটের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যাবে।

পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর কারণে সুইডেন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এ কারণে দেশটির মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানেও সমস্যায় পড়ে। সূত্র : মিডল ইস্ট মনিটর

এইচআর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category