নোয়াখালীর কবিরহাটে নিয়মিত ৪০ দিন মসজিদে এসে জামাতে নামায আদায় করায় হাওলাদার পুকুর ইসলামী পাঠাগার ৩৫ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে। পুরস্কারের মধ্যে বাইসাইকেলও রয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হাওলাদার পুকুর ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং সংগঠনের সভাপতি এম.এ.এস. সোহাগের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি ছিলেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী, আমেরিকান প্রবাসী ওমর আলী রাজ এবং চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সামছুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু মোহাম্মদ ইছহাকসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা নিয়মিত ৪০ দিন মসজিদে এসে জামাতে নামায আদায়কারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও হাওলাদার পুকুর ইসলামী পাঠাগার স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল বিতরণ করেন।