শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কোন হিন্দি সিনেমা কাঠমান্ডুতে চলবে না

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৬ Time View

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আর চলবে না কোনো হিন্দি সিনেমা। ভারতের বহুল আলোচিত চলচ্চিত্র ‘আদিপুরুষে’ হিন্দু পুরাণের চরিত্র সীতার বিতর্কিত চরিত্র চিত্রায়ণ এবং তার সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করায় এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ জুন) কাঠমান্ডু নগর কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ কাঠমান্ডু মেট্রোপলিটন এলাকায় সব ধরনের হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সমর্থন জানিয়ে বলেছেন, আদিপুরুষ চলচ্চিত্রটির একটি সংলাপ মুছে না দিয়ে প্রদর্শন করা অপূরণীয় ক্ষতি করবে।
বালেন্দ্র শাহ তার ফেসবুক পোস্টে বলেন, ১৯ জুন থেকে কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির (কেএমসি) মধ্যে সব ধরনের হিন্দি চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হবে। কারণ আদিপুরুষ চলচ্চিত্রের সংলাপে ব্যবহার করা আপত্তিকর শব্দগুলো এখনো সরানো হয়নি।
 
তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে তিনদিন আগে একটি নোটিশ জারি করেছি যে, সংলাপের আপত্তিকর অংশ, ‘‘সীতা ভারতের কন্যা’’ তিন দিনের মধ্যে সিনেমা থেকে মুছে ফেলতে হবে।’ তিনি জানান, তারা যদি সিনেমাটি চলতে দেন তাহলে তা একটি বিবৃতি ইতিহাস প্রতিষ্ঠায় সহায়তা করবে।  
 
শাহ আরও বলেন, ‘আমাদের জাতীয়তাবাদ, আমাদের সাংস্কৃতিক ঐক্যের অপূরণীয় ক্ষতি করবে এটি এবং এটি আমাদের জাতীয় বীরদের সম্মানে একটি বড় আঘাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category