সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ইমাম সমিতির সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম বরিশুর এলাকায় মাওলানা আহসান উল্লাহ (৪৫) নামক এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে নিজ ফ্লাটে পাকের ঘরে পিতার গলাকাটা লাশ দেখে প্রথমে পরিবার ও পরে পুলিশকে খবর দেন তার বড় ছেলে মোঃ ঈসা। রাতে বাবা-ছেলে একই রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে।

আহসান উল্লাহ জাতীয় ইমাম পরিষদ কেরানীগঞ্জের সভাপতি ও একজন ফার্নিচার ব্যবসায়ী। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ।

ছাত্র আরিফ জানিয়েছেন, বড় হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। তিনি একজন আলেম মানুষ আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির জানিয়েছেন, বিষয়টি খুবই মর্মান্তিক। তবে তিনি আআত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category