মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কেনা দামের অর্ধেকেরও নিচে টুইটারের মূল্যমান নামিয়েছেন ইলন মাস্ক

  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের কর্মীদের কাছে শেয়ার বিক্রির একটি প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তবে তিনি যে শেয়ার দর নির্ধারণ করেছেন তাতে টুইটারের মূল্যমান দাঁড়ায় মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার।শনিবার (২৫ মার্চ) টুইটার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ইলন মাস্ক এ প্রস্তাব দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

নতুন এ মূল্যমান টুইটারের দাম কমার দিকেই ইঙ্গিত করছে বলে জানিয়ে রয়টার্স। তবে এ বিষয়ে জানতে ই-মেইলে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা রয়টার্সকে কোনো জবাব দেয়নি।
 
এদিকে গত ডিসেম্বরে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জন্য বিনিয়োগ খুঁজছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির জন্য নতুন তহবিল সংগ্রহে বিনিয়োগকারীদের দ্বারে কড়া নাড়ছে মাস্কের দল। এ কথা জানিয়েছে এমনই এক বিনিয়োগকারী।
 
টুইটারে আরও বিনিয়োগের জন্য ইলন মাস্কের প্রতিনিধি যোগাযোগ করেছেন, এমন এক বিনিয়োগকারী হলেন গারবার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সিইও রস গারবার। 
 
তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, টুইটার কেনার সময়ে ইলন মাস্ক ডলারপ্রতি যে অর্থ (৫৪ দশমিক ২০ ডলার) গুনেছেন, একই মূল্যে আরও শেয়ার কেনার জন্য মাস্কের এক প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category