বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কুষ্টিয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নারী আইনজীবী নিহত

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

কুষ্টিয়া শহরের এলজিইডি ভবনের  সামনে বা‌সের ধাক্কায় ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইকে থাকা এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা মোড় এলাকায় কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন ইজিবাইক চালক।

নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট দা‌বোরা খানম সা‌রিকা (২৯)। তিনি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তি‌নি কুষ্টিয়া শহ‌রের র‌ক্সিগ‌লি এলাকার রিয়াজুল সা‌লেহীনের স্ত্রী।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উপজেলা মোড় থে‌কে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইক ‌বাম‌দি‌কে ঘুরে মহাসড়কে ওঠার পর পেছন দিক থে‌কে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ইজিবাইকের‌ ভেত‌রে থাকা আইনজীবী দা‌বোরা খানম সা‌রিকা ও চালক খাইরুল ইসলাম। এ সময় স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক সা‌রিকা‌কে মৃত ঘোষণা করেন।

হাসপাতা‌লের আবা‌সিক মেডিকেল  কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম  ব‌লেন, হাসপাতা‌লে আনার আগেই ওই আইনজীবীর মৃত্যু হ‌য়ে‌ছিল। আহত চালককে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

নিহতের স্বজন জুলকার নাইন জানান, সা‌রিকা প্রতিদিনের মতো আদালতে যাচ্ছিলেন। ৬ থে‌কে ৭ মাস আগে তার বি‌য়ে হ‌য়ে‌ছে। হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সহকর্মী আইনজীবীরা।

এ বিষয়ে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন   বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন আইনজীবীর মৃত্যু হ‌য়ে‌ছে। লাশ হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category