মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

কুমিল্লার হেলমেট পরায় নাসিম শাহকে জরিমানা

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কিছুদিন আগেই খেলে গেছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ, বর্তমানে পিএসএল মাতাচ্ছেন তিনি। তবে বিপিএলে প্রথমবারের মতো খেলা নাসিম শাহ পিএসএলে এক কাণ্ড ঘটিয়েছেন। এ কারণে তাকে গুনতে হচ্ছে জরিমানা।

এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলা পেসার নাসিম শাহ কুমিল্লার হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। তবে কুমিল্লার প্রতি তার ভালোবাসা ঠিকই জন্মেছে। না হলে কুমিল্লার হেলমেট কি তিনি পাকিস্তানে নিয়ে যান।

সেই হেলমেটের কারণেই এখন তিনি শাস্তির মুখে পড়েছেন। পিএসএলে নাসিম শাহ খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে। পিএসএলের এক ম্যাচে তিনি কুমিল্লার হেলমেট পরে ব্যাটিং করতে নেমেছিলেন। তা হয়তো ভুল করেই পরেছেন। তবে এ কারণেই তাকে জরিমানার মুখে পড়তে হয়েছে।

ম্যাচে ভুল হেলমেট পরার অপরাধে নাসিম শাহকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।

এদিকে নাসিম শাহর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে শিরোপা জিতেছে। টানা দুই শিরোপার পাশাপাশি তাদের মোট বিপিএল শিরোপা এখন চারটি। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটকে হারিয়ে শিরোপা জেতে ইমরুল কায়েসের কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category