বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :

কুমিল্লায় ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

কুমিল্লায় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ  অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে দুইজনকে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার কুলসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সাদ্দাম হোসেন এবং বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ হোসাইন।  এছাড়াও অভিযানের বিষয়টি টের পেয়ে  সংবদ্ধ   ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্য সোহেল ও শাহ আলম পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান কুমিল্লা জেলা  পুলিশ সুপার আব্দুল মান্নান।

পুলিশ সুপার জানান,  গ্রেফতারকৃতদের  সংবদ্ধ ওই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একজনের কাছে বিক্রি করে দিত। পরে সেই চোরাই মোটর সাইকেলগুলো শাহ আলমের ওয়ার্কশপে  নিয়ে নাম্বার প্লেট, চেসিস নাম্বার ও কালার চেঞ্জ করে ফেলা হতো। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়া হতো।

উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। আমরা আরো অনুসন্ধান করবো। চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাবো। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

প্রেস কনফারেন্সে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক)  মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদ হাসান, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ত্রিনাথ সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category