মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কুকুর পালতে লাগবে প্রতিবেশীর অনুমতি

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

 পোষ্য হিসেবেই জনপ্রিয় তা নয়; কুকুরের জনপ্রিয়তা রয়েছে বিশ্বস্ত পাহারাদার হিসেবেও। কিন্তু কুকুর পালন করতে গিয়েও অনেক সময় পড়তে হয় নানা বিপত্তিতে। বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য লেগে থাকে হরহামেশাই।

এমন পরিস্থিতিতে ঝামেলা এড়াতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি শহরে নেয়া হয়েছে অদ্ভুত এক উদ্যোগ। এখন থেকে বাড়িতে কুকুর পালতে প্রতিবেশীর অনুমতি নিতে হবে ওই শহরের বাসিন্দাদের।

 শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
 
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপুর মিউনিসিপ্যাল করপোরেশন (আরএমসি) একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কেউ বাড়িতে কুকুর পালতে চাইলে প্রতিবেশীদের থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিতে হবে।

পাশাপাশি বিষয়টি পৌর কর্তৃপক্ষকেও জানাতে হবে।

 
শহরটিতে বর্তমানে চার হাজার পোষা কুকুর রয়েছে বলে অনুমান করা হয়। আর পৌর কর্তৃপক্ষের কাছে মাত্র ৩৭টি পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন রয়েছে।

তবে এই নিয়ম বাধ্যতামূলক করতে চায় পৌর কর্তৃপক্ষ। অবশ্য বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category