রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কিয়েভের আকাশে দেখা গেল ৬ রুশ বেলুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

কিয়েভের আকাশে ছয়টি রুশ বেলুন শনাক্ত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ বেলুনগুলোকে ভূপাতিত করেছে।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশ্য বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।

কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ু দ্বারা চালিত হচ্ছিল।

এতে আরও বলা হয়েছে, এই বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও অতিষ্ঠ করা।

এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category