মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

কিশোর কুমার হবেন রণবীর!

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ Time View

কিশোর কুমার হয়ে পর্দায় আসছেন রণবীর কাপুর। অর্থাৎ প্রয়াত গায়ক কিশোর কুমারের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করবেন রণবীর।

বর্তমানে রণবীর কলকাতায়, তার নতুন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর প্রচারের জন্য। আর সেখানেই রোববার (২৬ ফেব্রুয়ারি) এক ইভেন্টে দুজন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা প্রসঙ্গে নিজের দিকটি খোলাসা করেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এ অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় সৌরভ দাদা শুধু ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। ওনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয়, এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

অন্যদিকে কিশোর কুমারের বায়োপিক বিষয়ে তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছেন এটাই তার পরবর্তী বায়োপিক হবে, যেখানে তিনি অভিনয় করবেন। কিন্তু সৌরভ দাদার ওপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে তার থাকার বিষয়টি সত্য নয়।’


রোববার কলকাতার ইডেন গার্ডেনে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেছে সৌরভ ও রণবীরকে। মাঠে দুজনের একসঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরনে দেখা গেছে। অন্যদিকে সৌরভের পরনে ছিল চিক সাদা টিশার্ট ও ট্রাউজার। রণবীরের আসন্ন ছবির প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল ‘রণবীরের মাক্কার এগারো’, আর দাদার টিশার্টের পেছনে লেখা ছিল ‘দাদার ঝুঠি এগারো’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category