শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কিউইদের বিপক্ষে টাইগাদের সম্ভাব্য একাদশ

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোঁচট খেয়েছে সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে হেরে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে গেছে টাইগাররা।

তাই ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।

এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্তত হাথুরুর ভরসার হাত আছে তামিমের কাঁধে। তাই আরও সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।

এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। গত ম্যাচে শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনাটা ক্ষীন হয়ে গেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category