সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন চক্রবর্তী

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩২৭ Time View

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র সঙ্গে জুড়ে বাঙালির আবেগ। আফগানিস্তান থেকে আসা কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট মিনির হৃদ্যতার গল্প মন ছুয়েছে কত মানুষের! ফের আফগানিস্তানের কাবুলিওয়ালা ফিরছেন পর্দায়। আর কাবুলিওয়ালা হয়ে পর্দায় আসছেন মিঠুন চক্রবর্তী।

রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পকে সামনে রেখেই সিনেমার গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। জোর দিচ্ছেন কাস্টিং এও। যদিও এখনও কাস্টিং তালিকা ঠিক হয়নি। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

‘কাবুলিওয়ালা’ নিয়ে এক্সাইটেড মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এ তিনি সংবাদ মাধ্যমকে এ খবর দেন। নিজের প্রস্তুতি যেমন শুরু করছেন তেমনই গল্পও বারবার ঝালিয়ে নিচ্ছেন মহাগুরু।

মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’ সুপারহিট। বক্স অফিসে ভালো ব্যবসা যেমন দিয়েছে দেবের প্রযোজনা সংস্থার এই সিনেমা, তেমনই প্রাণভরে এই সিনেমার স্বাদ নিয়েছে দর্শক। বাবা-ছেলের সম্পর্কের এই গল্প দেখতে হল ভরিয়ে দিয়েছে দর্শক। খুব শিগগিরই ১০০ দিন পার করবে এ সিনেমা।
‘কাবুলিওয়ালা’ এর পরিচালক সুমন ঘোষের সঙ্গে এর আগে ‘নোবেল চোর’ সিনেমাতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। সেই ছবিও পছন্দ করেছিল দর্শক। দীর্ঘ ১১ বছর পর আবারও সুমন ঘোষের ছবিতে মিঠুন চক্রবর্তী।

জানা গিয়েছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানে ছবির শ্যুটিং হবে। যদিও শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category