শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কাবা-মসজিদে নববির উচ্চপদে ৩৪ নারী

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ Time View

নারীদের জন্য পরিষেবা বাড়াতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদে (মসজিদ আল হারাম ও মসজিদ আল নববী) উচ্চপদে ৩৪ জন নারীকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

দুই পবিত্র মসজিদ সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জেনারেল প্রেসিডেন্সি জানায়, গ্র্যান্ড মসজিদ (কাবা শরিফ) ও নববী মসজিদের বিভিন্ন বিভাগ ও সংস্থায় ৩৪ জনকে উচ্চপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি নারীদের মধ্যে যে গুণগত পরিবর্তন আনতে চাইছে সরকার, এটি তারই অংশ। এতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে নারীদের জন্য বিনিয়োগ করা সম্ভব হবে যেন দুটি পবিত্র মসজিদের কার্যক্রমে তারা সাফলভাবে ভূমিকা রাখতে পারে।

গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সিতে এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফাতিমা আল-থুবাইতি, নাদা আল-মালিকি ও আবির আল-জুফায়ার এবং নববী মসজিদের জেনারেল প্রেসিডেন্সিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আমাল থুনয়ান।

প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।

সৌদি আরব ও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ হজ ও ওমরাহ করতে যান মক্কা-মদিনায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ’২১ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি।

তার আগের বছর, ২০২১ সালে হজ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন ২ কোটিরও বেশি মুসল্লি। চলতি বছর সীমান্ত খুলে দেওয়ার পর দেশি-বিদেশি এক কোটিরও বেশি মুসল্লি হজ করতে গেছেন সৌদিতে। এই হজ ও ওমরাহযাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশই নারী।

সৌদির রাজনীতি বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীশিক্ষার সম্প্রসারণ ও সামাজিক-অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে নীতি নিয়েছেন— এই পদক্ষেপ তারই অংশ।
২০২১ সালের আগস্টে মক্কা ও মদিনার এই দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি প্রধানের সহকারী হিসেবে দুই নারীকে নিয়োগ দিয়েছিল সৌদি আরব।

এর আগে, মক্কা-মদিনায় চালু হারামাইন এক্সপ্রেস ট্রেনের চালক হিসেবে ৩২ জন নারীকে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটি।

তেল সমৃদ্ধ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে নারীদের গাড়ি চালানো এবং সামরিক বাহিনীতে যোগদান করতে অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category