শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কানাডা-যুক্তরাষ্ট্রের ১৫০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বলিউডের মতো বড় বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দিয়েই যেন চলছে। এরই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমাটিও আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়তে যাচ্ছে।

আগামী ২২ সেপ্টেম্বর দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী এ সিনেমা মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। একই দিনে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিপাচ্ছে সিনেমাটি। আমেরিকা, কানাডাসহ বিশ্বের রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। এক বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিমের পক্ষ থেকে জানানো হয়, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রেই ১৫০টি বিখ্যাত থিয়েটারে ২২ সেপ্টেম্বর থেকে চলবে ‘অন্তর্জাল’।অন্তর্জাল টিমের দাবি, এটাই আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড। এমনকি বাংলাদেশের চাইতেও আমেরিকায় বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আমেরিকার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস্, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেনটাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, ক্যানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, লুইজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি ও কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে ২২ সেপ্টেম্বর একযোগে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশ্যাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত হয়েছে এ সিনেমা।

এ সিনেময় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ অনেকেই।

দীপংকর দীপন জানান, অন্তর্জাল সিনেমার গল্প একেবারেই মৌলিক ও বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন গল্প। প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্মার্ট তরুণদের জীবনের সঙ্গে প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বুননে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার জগত আর প্রযুক্তির সিনেমা ‘অন্তর্জাল’। এর প্লট গবেষণা করেছেন ও গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। দেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে- দি অভি কথাচিত্র। কানাডা ও আমেরিকায় পরিবেশনা করছে- স্বপ্ন স্কেয়ারক্রো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category