রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কানাডার সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৩ Time View

উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তাদের সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। অন্যদিকে, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে নিবিড় কুমার দে-কে।

চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

টরেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পেছনের সিটে বসা দুজনকে তখনই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

এ ঘটনায় কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category