বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

শনিবার সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এ চিত্র দেখা যায়।

দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন।  দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

জাতীয় পার্টি অফিসের আশেপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছে। শুক্রবার জাতীয় পার্টি অফিসের সামনে সড়কে দুইপক্ষের পাল্টাপল্টি নিক্ষেপিত ইটপাটকেলগুলো এখনো রয়ে গেছে। আশেপাশের দোকানেও ঢুকে যায় ইটপাটকেল। এসব দোকান খুলেই ইটপাটকেল পরিষ্কার করছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category