মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

কলকাতাবাসীর কাছে অরিজিৎ ক্ষমা চাইলেন কেন?

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ Time View

শিবরাত্রির দিন তিলোত্তমা শহর কলকাতা মজেছিল অরিজিৎ সিং-এর গানে। একের পর এক গান করে দর্শক মাতিয়েছিলেন তিনি। গানের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন। তবে এতকিছুর পরও হঠাৎ সবার কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং।

বুধবার (২২ ফেব্রুয়ারি) অরিজিৎ ফেসবুকে লিখেছেন, ‘আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল। আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে।’

‘আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি। কারণ, কিছু লোক হ্যান্ডব্যান্ডের জন্য সাহায্য করেনি সঠিকভাবে (এটি অনেকের কাছেই নতুন ছিল)। দুঃখিত যে আপনাদের নিজেদেরই তা সমাধান করতে হয়েছে। কিন্তু তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয়জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব পরের বার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবাই ভালো থাকবেন।’

এই পোস্টের সঙ্গে সেদিনের অনুষ্ঠানের একাধিক ছবিও শেয়ার করেন তিনি। ঘণ্টাখানেক পেরোতে না পেরোতেই এই পোস্ট ভাইরাল সোশ্যালে। এই প্রতিবেদন লেখার সময় তাতে ৪৭ হাজার লাইক, প্রায় ৩ হাজার কমেন্ট ও আড়াই হাজার শেয়ার হয়েছে। এত সংখ্যক অনুরাগী হয়তো ভাগ্য থাকলেই পাওয়া সম্ভব। নেটিজেনদের ভালোবাসায় মন্তব্যের ঘর যেন প্লাবিত হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category