শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯১ Time View

কয়েক দিন আগে গোপন বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। এবার এ ঢালিউড তারকা জানালেন বাবা হওয়ার খবর।বুধবার (২৪ মে) রাতে রোশান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে জানান, তিনি বাবা হয়েছেন।

নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন।’রোশান বলেন, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তবে মেয়ের নাম এখনও ঠিক করা হয়নি।

এদিকে আড়াই বছর আগে গোপনে বিয়ে করেন রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এ তারকা।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এ সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়।

এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category