বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কচাকাটায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ২৪ পিস ইয়াবা টেবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- কচাকাটা থানার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. সিরাজুল ইসলাম পাইন্যাহ (৩৮) ও টেপারকুটি গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র সুজাব আলী (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি দীর্ঘদিন থেকে ভারত থেকে মদ ও ইয়াবা টেবলেট এনে বিক্রি করে ইতিপুর্বেও কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গিয়েছিল।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান গ্রেপ্তারের  বিষয়টি  নিশ্চিত করে জানান, তাদের  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category