সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কক্সবাজারে উন্মুক্ত কনসার্টে অংশ নেবেন মমতাজ

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯৫ Time View

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের আয়োজনে কনসার্টে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

শনিবার (২৭ মে) কক্সবাজারে অনুষ্ঠিত হবে এ আয়োজনের সমাপনী কনসার্ট। এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এ আয়োজন সফলভাবে শেষ হয়েছে।


উইনরক ইন্টারন্যাশনালের এই মানব পাচারবিরোধী প্রচারণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় মমতাজ বেগম এবং ব্যান্ড ‘মাদল’।

এ ছাড়াও অনুষ্ঠানে মানব পাচারবিরোধী একটি ‘পট গান’ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকারবিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
 এর আগে গত ৪ মে খুলনায় এ আয়োজনের উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’। একই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। ১০ মে যশোরে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে ‘জলের গান’ ও সন্দীপন। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের সহায়তায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে “আশ্বাস” প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে দেশের মানব পাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানব পাচারবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category