শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দুদিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা।তবে তামিম ও পাপনের ওই বৈঠক হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে। সারাদিনে মিডিয়াকর্মীরা এ বিষয়ে কিছু জানতে পারেননি। বিকেলের দিকে ঘোষণা আসে, বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে, সেটি রাত ৮টায়।সেই সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবে না বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category