রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ওমান মাতাতে ঢাকা ছাড়লেন শাকিব

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩০৩ Time View

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান।

শনিবার (৪ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে মাসকটের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। রাতেই তিনি মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে থাকবেন।

এই কনসার্টে অংশ নিতে পারবেন ২০ হাজার দর্শক। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে। ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা সেখানে থাকছেন।


নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যান্সি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে মাসকট বিটস-এ অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category