শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ওমরাহযাত্রীদের নতুন যে নির্দেশনা দিল সৌদি আরব

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৮১ Time View

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় টুইটারে শেয়ার করা এক পোস্টে এসব পরামর্শ তুলে ধরেছে। এতে ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনার কথা বলা হয়েছে।

ওমরাহ করতে গিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ব্যাংক হিসাবের তথ্য অন্যদের কাছে প্রকাশ না করার পরামর্শ দেয়া হয়েছে সেই টুইটার পোস্টে। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অচেনা লোকজনের কাছে অর্থ না পাঠাতে এবং অজানা নম্বর থেকে আসা খুদে বার্তা এড়িয়ে যেতেও বলা হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category