শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ওপেন এআই ‘বিক্রির জন্য নয়’, মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

৯ হাজার ৭৪০ কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতকারী কোম্পানি ওপেন এআই কিনতে চেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্ক; কিন্তু তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, ‘ওপেন এআই বিক্রির জন্য নয়।’

বিশ্বের জনপ্রিয় চ্যাটবট চ্যাট জিপিটির নির্মাতা এই কোম্পানির চেয়ারম্যান ব্রেট টেইলর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “ওপেন এআই বিক্রির জন্য নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা ব্যহত করতে সম্প্রতি ইলন মাস্ক কোম্পানি ক্রয়ের যে প্রস্তাব দিয়েছেন, তাকে নির্বাহী বোর্ডের সবার সম্মতিক্রমে প্রত্যাখ্যান করছে ওপেন এআই। নির্বাহী বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আমি কোম্পানির এ অবস্থান স্পষ্ট করলাম।”

প্রসঙ্গত, ২০১৫ সালে একটি অলাভজনক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে ওপেন এআই। কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাঝ্যের সানফ্রান্সিসকো শহরে। ইলন মাস নিজে এই কোম্পানির অন্যম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন; তবে অন্যান্য প্রতিষ্ঠাতারা কোম্পানির ‘অলাভজনক’ অবস্থানের পক্ষে দৃঢ় থাকায় অল্প কিছুদিন পরেই ওপেন এআই ছেড়ে চলে যান তিনি।

ওপেন এআইয়ের চেয়ারম্যানের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি মাস্ক, তবে তার আইনজীবী মার্ক টোবেরফ এক বিবৃতিতে বলেছেন, “নিজেদের দাতব্য পরিচয়কে ব্যবহার করে ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর ফলে একদিকে এ খাতের অন্যান্য কোম্পানিগুলো অসম প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, অন্যদিকে লাভবান হচ্ছেন ওপেন এআইয়ের নির্বাহী বোর্ডের সদস্যরা। ইলন মাস্ক এই ব্যাপারটি ভাঙতে চেয়েছিলেন।”

গত সপ্তাহে এক্সে পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেছিলেন ওপেন এআই কিনে নিতে চান তিনি এবং এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তিনি কোম্পানির নির্বাহী বোর্ডের কাছে পাঠিয়েছেন। তিনি এই বার্তা পোস্ট করার পর সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে সেটি শেয়ার করে ওপেন এআইয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তা এবং অন্যতম সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলেন, “না, এটি হচ্ছে না। ধন্যবাদ”। জবাবে সেই পোস্টের কমেন্ট সেকশনে অল্টম্যানকে উদ্দশ্য করে মাস্ক বলেন, ‘জোচ্চর’।

পরের দিন মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, “আমরা ওপেন এআইকে আরও জনকল্যাণমূলক কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। গত ডিসেম্বর থেকৈ এ লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। তাই আপাতত এই কোম্পানি বিক্রি হচ্ছে না।” -সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category