মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

এ বছর নগদ টাকা ধরে রাখতে চান আন্তর্জাতিক বিনিয়োগকারীরা

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩০১ Time View

বিশ্বব্যাপী চলছে চরম অর্থনৈতিক মন্দা। দেশে দেশে বাড়ছে মূল্যস্ফীতি। এ পরিস্থিতিতে চলতি বছর নগদ টাকা ধরে রাখার পক্ষে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।

সোমবার (৬ মার্চ) এমএলআইভি পালস জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, চলমান অর্থনৈতিক মন্দা বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। তারা চলতি বছর আবারও গত বছরের মতো ব্যবসায়িক মন্দার ঝুঁকির আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে নগদ টাকা ধরে রাখতে চান তারা।

এমএলআইভি পালস জরিপের অংশ নেয়া ৪০৪ জন পেশাদার ও খুচরা বিনিয়োগকারীর দুই-তৃতীয়াংশ মনে করেন, নগদ অর্থ ধরে রাখলে আগামী বছর কর্মক্ষমতা হ্রাস পাবার পরিবর্তে আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে মরগান স্ট্যানলির প্রধান মার্কিন ইকুইটি কৌশলবিদ মাইকেল উইলসন বলেন, এ বছর দুর্বল কর্পোরেট ব্যবস্থার কারণে এসএন্ডপি ৫০০ সূচক ২০ শতাংশ কমে যেতে পারে।

আর ভার্ডেন্স ক্যাপিটাল অ্যাডভাইজার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিও কেলি বলেন, নগদ টাকা ধরে রাখতে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। কারণ বাজারে অস্থিরতার মধ্যে এ নগদ টাকা বড় ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যেহেতু চলতি বছর অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে; তাই চলতি বছর বিনিয়োগের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না। এজন্য চলতি বছর টাকা ধরে রেখে আগামী বছর বিনিয়োগের পরামর্শ তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category