শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

এস আলম গ্রুপের কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপ। তবে কারখানা বন্ধের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে শিল্পগ্রুপটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিল্পগ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৪ ডিসেম্বর দেওয়া কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। যা বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

উল্লিখিত কারখানাগুলো হলো- কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category