শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এশিয়া কাপ থেকে শান্তর বিদায়

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

এশিয়া কাপে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের লড়াইয়ের আগেই বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার নাজমুল হাসান শান্ত। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’  এছাড়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব।’

এদিকে তার ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান এই ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category