মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এশিয়ান গেমস হকি: সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

এশিয়ান গেমস হকিতে প্রথম দুই ম্যাচে জাপান ও পাকিস্তানের কাছে সহজেই হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার চীনের হাংজুতে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তনের কাছে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দাপটের সঙ্গে খেলেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মিমো-আশরাফুলরা।

বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ১-০ ও প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। মধ্যবিরতীর পর বাংলাদেশ আরো আক্রমণাত্মক খেলে ৫ গোল আদায় করে নেয়।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সোহানুর রহমান সবুজ। একটি করে গোল পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও রাকিবুল হাসানের। বাংলাদেশ তিনটি গোল হজম করেছে ৩৮, ৩৯ ও ৫১ মিনিটে।৩০ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ২ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category