শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

এমবাপের জোড়া গোলে দ্বিতীয় স্থানে উঠে এলো পিএসজি

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠে আবারও নিজের ফর্মে ফিরে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এবারও জোড়া গোল করলেন তিনি। তার জোড়া গোলে লিওঁকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো প্যারিসের ক্লাবটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টির দেখা পেয়ে যায় পিএসজি। স্পট কিক নেন এমবাপে। তার জোরালো শট ঠেকানোর সুযোগই পাননি লিওঁ’র গোলরক্ষক অ্যান্থোনি লোপেজ।

ম্যাচের ২০তম মিনিটেই পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। ৩৮তম মিনিটে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিও। প্রথমার্ধের ইনজুরি সময়ে গিয়ে (৪৫+২) নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধে গিয়ে আর কোনো গোলই করতে পারেনি পিএসজি। প্রথমার্ধে করা ৪ গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। দ্বিতীয়ার্ধে শুধু লিওঁ একটি গোল করে ব্যবধান কমান শুধু। পেনাল্টি থেকে লিওঁর হয়ে গোলটি করেন কোরেন্টিন তোলিসো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category