শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই একধরনের আতঙ্ক তৈরি হয়েছে দেশে দেশে। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর বিগত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সর্বশেষ স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, মাঝারি মাত্রার এ ভূমিকম্প পাপুয়ার ক্যান্ড্রিয়ান অঞ্চলে আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, রোববার পাপুয়া নিউগিনিতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮.২ কিলোমিটার গভীরে।

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিংস অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্প উৎপন্নের জন্য এ অঞ্চলটি একটি হটস্পট।

এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category