বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

এবার ১২ দিনের পাল্টা কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

এবার রাজধানীসহ সারাদেশে ১২ দিনের পাল্টা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে  এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ পালিত হবে।

২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন ও একই দিনে ঈদে মিলাদুন্নবির দোয়া মাহফিল বাদ আসর। এ ছাড়া সারাদেশে একই কর্মসূচি।

২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা।

৩০ সেপ্টেম্বর আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্র ও মানবাধিকারের নামে দেশকে অস্থিতিশীর করার চেষ্টা করছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের অশুভ তৎপরতা রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের ব্যাপার। আশা করছি বিএনপিসহ সবাই অংশ নেবে। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে

আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির পাল্টা কি না এমন এক প্রশ্নে হানিফ বলেন, কোনো কাউন্টার কর্মসূচি নয়, নির্বাচন পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যা আজ (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু। এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category