শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এবার টিকটক নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৫১ Time View

আরও একবার পশ্চিমা বিশ্বকে অনুসরণ করলো অস্ট্রেলিয়া। দেশটি এবার পশ্চিমা দেশের অনুসরণে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই অভিযোগ এনে মঙ্গলবার (৪ এপ্রিল) অস্ট্রেলিয়া টিকটক নিষিদ্ধ করে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার ফলে চীনা এই ভিডিও অ্যাপটির ব্যবসা আরও চাপের মুখেই পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেইফাস মঙ্গলবার টিকটক নিষিদ্ধ করার ঘোষণা দেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে পরামর্শ পাওয়ার পরই টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে।

অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন এবং কানাডা এরই মধ্যে টিকটক নিষিদ্ধ করেছে। প্রতিবেশী নিউজিল্যান্ডও সরকারি ডিভাইস থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করলেও দেশটির কংগ্রেসে তা আটকে গেছে।

নরওয়ে এবং ইউরোপীয় পার্লামেন্টও টিকটক নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে। গত সপ্তাহে সামরিক জোট ন্যাটো তার কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে ন্যাটোর সরবরাহ করা ডিভাইসে তারা যেন টিকটক অ্যাপ ডাউনলোড না করেন।

অভিযোগ রয়েছে, চীন সরকার টিকটক ব্যবহারকারীদের তথ্যে অনুপ্রবেশ করতে পারে। তবে এমন অভিযোগ থাকলেও উন্নত বিশ্বের চার পাঁচটি দেশ ছাড়া কোনো দেশই টিকটক নিয়ে সেভাবে প্রতিক্রিয়া দেখায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category