শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এবার টলিউড সিনেমায় অপূর্ব

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার অভিনেতা নাম লেখাচ্ছেন টলিউডের সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন ‘বড় ছেলে’ খ্যাত অপূর্ব। এ সিনেমার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।

এ সিনেমাটি প্রযোজনা করছে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনস। তাদের সোশ্যাল পেজ থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) অপূর্বর নাম-ছবিসহ ঘোষণা দেয়া হয়েছে। এই ছবিতে অপূর্বের সঙ্গে থাকছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে অপূর্বর বিপরীতে ঠিক কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা জানা যায়নি।

জানা গেছে,  বুধবার থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে।
 
অপূর্ব বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
 
অপূর্ব আরও জানান, এ সিনেমায় তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন।

থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে ‘চালচিত্র’। কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে থাকছেন চৌকস অফিসার কনিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। একগুচ্ছ খুনের রহস্য উন্মোচনে পুলিশের দলটি। কিন্তু তদন্ত করতে গিয়ে এক যুগের আগের আরেকটি মামলার সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়। পাশাপাশি পুলিশ অফিসারের ব্যক্তিজীবনের প্রসঙ্গও উঠে আসে।
 
অপূর্বর সর্বশেষ আলোচিত কাজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু পরিচালিত এই ওয়েব সিরিজ গত মার্চে মুক্তি পেয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-তে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category