বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

এবার অনুপমের কল্পনায় ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ Time View

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিতে প্রকাশিত হলো অনুপমের অ্যালবাম। ইল্যুশন বা ভ্রম, জীবনের এমন কিছু আছে বা নেই, তার মাঝের যে দোলাচল—তা-ই প্রকাশ পাচ্ছে শিল্পীর নতুন এ অ্যালবামে।

এবার অনুপমের কল্পনায় ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’। এমনই এক ভাবনা থেকে মুক্তি পেল অনুপমের নতুন গানের অ্যালবাম ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’। এক অভিনব গানের অ্যালবাম প্রকাশের সাক্ষী থাকল কলকাতা। অনুপমের গানের সঙ্গে শিল্পীর ভাবনা দিয়ে তৈরি হয়েছে ভাস্কর্য, কোথাও আবার ছবির হাত ধরে প্রকাশ পেয়েছে অনুপমের গানের অন্তর্নিহিত অর্থ। এই ট্রিপেই সওয়ারি হলেন টালিউডে গায়কের ঘনিষ্ঠ তারকারা। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিতে প্রকাশিত হলো অ্যালবাম। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ অনেকে।

গানের সঙ্গে সামগ্রিক চিত্র ও ভাস্কর্যকলার এক অভিনব সংযোগ। সুরের সঙ্গে শিল্পের সংমিশ্রণ। অনুপমের এই প্রদর্শনী আগামী দুদিন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিতে দেখা যাবে। নতুন এই অ্যালবামে আটটি গান রয়েছে। যার মধ্যে তিনটি মুক্তি পেয়েছে নিজের ইউটিউব চ্যানেলে।

এই অভিনব প্রদর্শনী ও নিজের অ্যালবাম প্রসঙ্গে অনুপম বলেন, ‘আমাদের জীবনকে নিয়ে এই গোটা অ্যালবামটা। আমরা একটা নাগরদোলায় চেপে বসেছি, যা কখনো দেখা যায় না। তবে জীবনের দোলায় দুলছি আমরা। জীবনের বিভিন্ন অনুভূতি কখনো মেনে নিই, কখনো আবার মানি না। জীবনের এই দোলাচলটা নিয়েই গোটা অ্যালবাম।’
সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category