শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপার কাজ শুরু হয়নি। এর ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।তবে এনসিটিবি জানাচ্ছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্য তারা দ্রুত কাজ করছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিকভাবে এবং অভ্যন্তরীণ নির্দেশনায় আমরা দু’মাস ধরে ছুটি বাতিল করেছি।

আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো। এনসিটিবি চেয়ারম্যানসহ সবাই দিন-রাত পরিশ্রম করছেন এবং প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও সবাই অফিস করছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category