রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

এক সিনেমায় বুবলী ও পরীমণি

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণিকে প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে। ‘খেলা হবে’ নামে নির্মিত নতুন এ সিনেমায় পর্দা শেয়ার করবেন এই দুই তারকা।

জানা যায়, টিএম ফিল্মসের পক্ষ থেকে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আর সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। আগামী অক্টোবরেই ভারতে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে।রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

এর আগে গত ২ আগস্ট টিএম ফিল্মসের পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ‘খেলা হবে’ সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস।

অবশ্য ‘খেলা হবে’ এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
পরীমণি-বুবলী বাদেও এ সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category