শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩০৬ Time View

এক ম্যাচ হাতে রেখেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে, রবিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। তাসকিন আহমেদ প্রথম ওভারে ১০ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে মালানকে ফেরালেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন, হাসান মাহমুদ ভুল করেননি। ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

তাসকিনের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। ফিল সল্টকে সরে যেতে দেখে সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর। সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। সল্টের বিদায়ের পর বাটলারকে আউট করেন হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category