বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

একমাস পর আগরতলায় ফিরলেন সহকারী হাই কমিশনার

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারী হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।

আরিফ মোহাম্মদও তার যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তবে কবে নাগাদ সেখানকার কার্যক্রম চালু হতে পারে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। বেলা সাড়ে চারটার দিকে তার ভারতীয় অফিসিয়াল নম্বরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category