শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এই সিনেমায় হৃতিকের পারিশ্রমিক ১১১ কোটি!

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২২৯ Time View

বলিউড সুপারস্টার হৃতিক রোশন বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমাটিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এটি নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

জানা গেছে, অ্যাকশন ঘরানার এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি। কিন্তু বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কেআরকে জানিয়েছেন, সিনেমাটির নির্ধারিত বাজেট ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।

মূলত সিনেমার পরিচালক সিদ্ধার্থ ও অভিনেতা হৃতিকের মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কারণেই ব্যয়ের পরিমাণ এত বেড়ে গেছে।

এক টুইটে তিনি জানান, ‘ফাইটার’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর বর্তমানে এত টাকার ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। পরিচালক সিনেমাটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি, হৃতিক নিচ্ছেন ৮৫ কোটি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ১২ লাখ টাকার বেশি) এবং দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকার বেশি)। অন্য তারকাদের পারিশ্রমিক ১৫ কোটি রুপি। এ ছাড়া বাকি ব্যয় ১৬০ কোটি রুপি।

‘ফাইটার’- এ হৃতিক ছাড়া আরও অভিনয় করছেন, অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটির মুক্তি তারিখ ঠিক করেছেন বলে জানিয়েছেন নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category