মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তর নাইজেরিয়ায় সংঘর্ষে ৩০ জন নিহত

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৮৮ Time View

উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের পানি নিয়ে এমন সংঘর্ষ লেগেই থাকে।

মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।

এই অঞ্চলে এমন সংঘর্ষ চলতেই থাকে। কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষের কারণ মূলত পানি এবং জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি। লড়াই থামানো যায়নি।

নাইজেরিয়ার প্রশাসন জানিয়েছে, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, মৃতের সংখ্যা ৩০।

স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।এমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের এলাকায় পাঠানো হয়েছে। ওই অঞ্চলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category