বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। তারা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে এবং বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। নিয়মিত রাজস্ব পরিশোধ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা হচ্ছে। অথচ, পূর্বঘোষণা ছাড়াই এমন অভিযান চালানো হয়েছে, যা দুঃখজনক।

এই অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প মালিক অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পরিবহন ধর্মঘট পালনেরও আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category